পোর্টেবল ইলেকট্রিক স্কুটি আনলো শাওমি!

২৩ এপ্রিল, ২০২০ ১৯:৪১  
চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি নিয়ে এলো পোর্টেবল ইলেকট্রিক স্কুটার যা একবার চার্জ দিলে চলবে ৩০ কিলোমিটার রাস্ত। স্কুটারটিতে রয়েছে ডিস্ক ব্রেক আর এবিএস ও ডিজিটাল ডিসপ্লে যেখানে ক্লিক করলে দেখা যাবে গতি, ব্যাটারিসহ বিভিন্ন তথ্য।
কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এটিতে একটা ডিসি মোটর যুক্ত করেছি যা ৩ হাজার ঘন্টা চলবে। এই ইলেকট্রনিক স্কুটারটি এক ঘন্টায় ২৫ কি.মি গতিতে ছুটবে এবং সম্প্রতি শুধু চীনেই উন্মুক্ত হয়েছে।
এছাড়া, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ফলে ওজন ১২.৫ কিলোগ্রাম এবং হালকা ও মজবুত। আপনি চাইলে সহজে ভাঁজ করে ব্যাগে রাখতে পারবে। স্কুটারটি এনার্জি সেভিং, নর্মাল ও স্পোর্টস মোড এই তিন টা মোডে চালাতে পারবেন। এটির দাম পড়বে বাংলাদেশি টাকাতে প্রায় ২৫ হাজার।